রক্তদান সম্পর্কিত প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নাবলী (FAQ)

কারা রক্ত দিতে পারবেন?

চিকিৎসকদের মতে, ১৮ থেকে ৪৫ বছর রয়সের মধ্যে সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন। পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৫০ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি।

কারা রক্ত দিতে পারবে না?

ডব্লিউএইচও একটি গাইডলাইন দিয়েছে এ বিষয়ে। ক্যানসার, থ্যালাসেমিয়া মেজর এ ধরনের রোগগুলো যাদের থাকবে, তারা রক্ত দিতে পারবে না। যেসব মানুষের ওজন কম, তারা দিতে পারবে না।

কতদিন পর পর রক্ত দেয়া যায়?

সাধারণত ৯০ দিন পর পর, অর্থাৎ তিন মাস পর পর রক্ত দেওয়া যাবে।

রক্ত দেয়ার পর কী হয়?

রক্ত দেয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। এটা স্বাভাবিক। তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিশ্রাম নেয়া উচিত। রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থিরতা হয়, তবে তাকে স্যালাইন খাওয়াতে হবে।

হিমোগ্লোবিনের মাত্রা কত হলে সে রক্ত দিতে পারবে?

১২ দশমিক ৫ গ্রাম পার ডিএল হলে একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারবে।

যারা চার মাস পর পর স্বেচ্ছায় রক্তদান করে তাদের কি কোনো ঝুঁকি রয়েছে?

আসলে আমরা এ জন্য চার মাস ও ছয় মাস কথাটি বলেছি। নারীদের ক্ষেত্রে ছয় মাস পর পর আর পুরুষের ক্ষেত্রে চার মাস পর পর রক্ত দিতে পারবে। এভাবে যদি কেউ দেয়, তার কোনো সমস্যা হবে না। তবে এর চেয়ে বেশি দ্রুত কেউ দিলে তার আয়রনের ঘাটতি হতে পারে।

রক্ত দানে কতটুকু রক্ত নেওয়া হয়?

আপনার শরীর থেকে প্রায় 380-400মি.লি রক্ত নেওয়া হয়।

রক্ত দান করতে ব্যাথা লাগে কি?

জ্বী না। রক্ত দানের সময় আপনি ব্যাথা পাবেন না।

কিভাবে রক্ত নেওয়া হয় ?

প্রথমে আপনার বাম হাত থেকে আধা সিরিজ রক্ত নেওয়া হয়, ক্রস মেসিং ও অন্যান্য পরীক্ষা করার জন্য। তারপর আপনার ডান হাতের বাহুতে একটি সিরিন্জ দিয়ে রক্তটানার ব্যাবস্থা করা হয়। নিডিলটি ঢোকানোর সময় সামান্য ব্যাথা লাগে। তারপর আর ব্যাথা লাগবে না। আপনার রক্ত একটি নলের মাধ্যমে স্যালাইনের মত একটি ব্যাগে সহজেই জমা হয়ে যায়।

রক্ত দানের পর আমার হাত ফুলে বা রক্ত জমাট বেধে বা ইনফেক্সন হতে পারে কি ?

হাতের যেখান থেকে রক্ত নেয়া হয়েছে সেখানে ম্যসেজ করবেন না। ফুলে যাওয়া , জমাট বাধা বা ইনফেক্সনের সম্ভবনা নেই বললেই চলে।

এন্টিবায়টিক ওষুধ খাওয়া অবস্থায় রক্ত দান করা যাবে কি ?

না। এন্টিবায়োটিক খাবার অন্তত ৭ দিন পর, সম্পূর্ন সুস্থ হলে তারপর রক্ত দান করা যাবে।

ব্লাড প্রেশারের রোগী রক্ত দান করতে পারবেন কি?

হ্যা। যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে আপনি রক্ত দান করতে পারেন।

শিশু বুকের দুধ খায় এ অবস্থায় রক্ত দান করা যাবে ?

না। যখন শিশু শুধুমাত্র বুকের দুধ পান করে তখন রক্ত দান করা যাবে না।

শিশুর জন্মের কতদিন পর মা রক্ত-দান করতে পারেন ?

শিশুর জন্মের ১৫ মাস পর মা রক্তদান করতে পারেন।

সর্দি লাগা/ জ্বর থাকা অবস্থায় রক্ত দান করা যাবে ?

ঠান্ডা বা সর্দি লাগা অবস্থায় যেহেতু একটি জীবানু সংক্রামন থাকে সেহেতু রক্ত দান করা যাবে না।

রক্ত দানের পর কি করা উচিত ?

রক্ত দানের পর পর্যাপ্ত তরল পান করুন অন্তত ৪ গ্লাস( স্যালাইন, ফলের রস)। ৫ ঘন্টা পর্যন্ত ভারী কাজ করবেন না। মাথা ঘুরলে শুয়ে পড়ুন, এবং পা মাথার চেয়ে উচুতে রাখুন( পায়ের নীচে একটি বালিশ দিন)। দুশ্চিন্তা মুক্ত থাকুন। ধুমপান করবেন না ৫ ঘন্টা।